ইসলাম বিশ্বের ২য় বৃহত্তম এবং সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম, ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা প্রায় ২ বিলিয়ন এবং তা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ২৪.৪% ভাগ। ইসলাম ধর্মাবলম্বীরা ৫০ এর অধিক দেশের সংখ্যাগরিষ্ঠ জনসমষ্টি। ইসলাম শিক্ষা দেয় যে আল্লাহ দয়ালু, করুনাময়, এক ও অদ্বিতীয় এবং একমাত্র ইবাদতযোগ্য প্রভু।
আমরা আমাদের ইসলামিক পেজে ইসলাম বিষয়ে বিভিন্ন ইসলামিক পোস্ট শেয়ার করে থাকে আশা করি আমাদের পোস্ট থেকে সবাই উপকৃত হবেন।
ইসলামিক পোস্ট সমুহ
- What is the meaning of Jazaakallahu Khayran?
- What does SubhanAllah mean?
- What does Astagafirullah mean
- মাশাআল্লাহ অর্থ কি
- আলহামদুলিল্লাহ অর্থ কি
- ফি আমানিল্লাহ অর্থ কি
- এশার নামাজ কয় রাকাত নিয়ত সূরা
- রোজা ভঙ্গের কারণ কয়টি ও কি কি
- আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দোয়া
- এশার নামাজ মোট কত রাকাত ও কি কি
- কাযা নামাজ আদায়ের নিয়ম ও বিধান
- মাগরিবের নামাজের শেষ সময়
- রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোযা ভেঙ্গে যায়
- আসরের নামাজের ওয়াক্ত শুরু ও শেষ
- নামাজের সময়সূচি সেপ্টেম্বর/২২
- আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ
- তাহাজ্জুদ নামাজের নিয়ম
- ইসলাম ধর্মে কোরবানি ও কোরবানি সম্পর্কে নবীজির ১০টি গুরুত্বপূর্ণ হাদীস
ইসলাম হলো মুসলিম জাতির ধর্মের নাম। আরবি হলো আল-ইসলাম, ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা অর্থাৎ এক সৃষ্টিকর্তার নিকট নিজেকে সমর্পণ করা। যার মূল শিক্ষা হল, এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ, রব, মাবুদ বা সৃষ্টিকর্তা নেই এবং মুহাম্মদ (সাঃ) হলেন আল্লাহর প্রেরিত নবী ও রাসূল।
মুসলিম বা মুসলমান (আরবি:مسلم-) যার অর্থ স্ব ইচ্ছায় আত্মসমর্পণকারী, অনুগত। এখানে সেই ব্যক্তিকে বুঝানো হয়েছে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এবং এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ, রব, মাবুদ বা সৃষ্টিকর্তা নেই বিশ্বাস করে ( অর্থাৎ ইসলাম ধর্ম পালনকারীদের বুঝানো হয়েছে) তাদেরকে মুসলমান বা মুসলিম বলা হয়।
মূলত মুসলিম আরবি শব্দ যার বাংলা অর্থ আত্মসমর্পণকারী, অনুগত । আর মুসলিম শব্দের বাংলা পরিভাষা হিসেবে মুসলিম ও মুসলমান দুটি শব্দই সমান ভাবে ব্যবহার হতে দেখা যায়।
